1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসবে ৭ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত। বাংলাদেশ গীতা পরিষদের উদ্যোগে দক্ষিণ সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া গীতা ও স্ট্যান্ড বিতরণ সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ, বিচার নিয়ে চাপের অভিযোগ কৈবল্যধামে শ্রীনাম বিতরণ,আধ্যাত্মিক মিলনমেলায় ভক্তদের ঢল বাড়ি যাওয়ার পথে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর, ১ দিন পর মরদেহ উদ্ধার একই পরিবার থেকে তিনজন সংসদে,সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নিপুণ রায় পটিয়ায় একই মন্দিরে ফের চুরি, ছয় মাসে দ্বিতীয়বার নয়ন সাধু হত্যা ও সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে (বিএসপি) মানববন্ধন আন্দরকিল্লায় গীতাধ্বনির আয়োজনে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়েছে। ২১ ও ২২ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৫টায়। আলোচনা সভা, অর্ধশত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান, বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

 

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীতচর্চা একটি সমাজকে সুস্থ, মানবিক ও পথভ্রষ্টতা থেকে দূরে রাখে। সংগীত মানুষের আত্মার ভাষা এটি ব্যক্তি ও সমাজকে করে তোলে আরও সুন্দর ও সৃজনশীল। তারা আশা প্রকাশ করেন, বাগীশ্বরী সংগীতালয় ভবিষ্যতেও সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মকে সৃজনশীলতা ও নৈতিকতার পথে অনুপ্রাণিত করবে।

 

বক্তারা আরও বলেন, সাংস্কৃতিক চর্চা একটি জাতিকে অসাম্প্রদায়িক ও মানবিক করে তোলে এবং তরুণদের মাদক, সহিংসতা ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এর কোনো বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর এই সময়ে মানবিক মূল্যবোধ রক্ষায় বাগীশ্বরীর মতো প্রতিষ্ঠানগুলো আলোর দিশারী হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, শিল্পচর্চার পাশাপাশি নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী আব্দুর রহিম। সভাপতিত্ব করেন বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ রিষু তালুকদার। আবৃত্তিশিল্পী অদিতি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২১ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক যীশু সেন, সদস্য সচিব প্রকৌশলী রিমন সাহা, ব্যাংকার উৎপল চক্রবর্তী, ডা. সৌমিত্র দাশ, অধ্যাপক ছন্দা শর্মা, শিক্ষক মো. মশিউল আনোয়ার খান, শিক্ষক এনি নাথ, শিক্ষক সমীরণ সেন ও শিক্ষক পলাশ দে প্রমুখ।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অর্ধশত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান। দীর্ঘদিন ধরে শিক্ষাদানে অবদান রাখা এসব গুণী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিলেন ছন্দা শর্মা, সৌমেন দাশ, রশ্মি চৌধুরী, শান্তা চক্রবর্তী, লাবনী প্রভা দত্ত, যীশু সেন, পম্পি মল্লিক, স্বাতী সেন, সুস্মিতা দাশ, এনি নাথ, সরস্বতী চৌধুরী, মো. মশিউল আনোয়ার খান, শিপীকা কুণ্ডু, পুতুল রাণী ধর, জয়ন্তী রাণী রায়, তুলিকা ভট্টাচার্য্য, ঝুমুর খাস্তগীর, শুভ্রা চৌধুরী, জয়শ্রী দত্ত, বর্ণা তালুকদার, সনাতন দাশ, রূপক ভট্টাচার্য্য, নিরুপম দাশ, মুন্না ভট্টাচার্য্য, সুমি সেন, মনিষা সরকার, জয়শ্রী চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, রুমকি সেন, সমীরন সেন, রুমি দত্ত, কলি সরকার, সুধাংশু বিকাশ দাস, ডা. সৌমিত্র দাশ, শোমা খাস্তগীর, প্রিয়াংকা দত্ত, কনিকা পাল, রনি চক্রবর্তী, বিজয়লক্ষ্মী দত্ত, মম দাশ, তমা দত্ত, পলাশ দে ও অদিতি সাহা প্রমুখ।

 

সংগীতানুষ্ঠানে বিভিন্ন গ্রুপে শিল্পীরা পরিবেশন করেন হৃদয়গ্রাহী সংগীত। সুফিয়া কামাল, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কবি আল মাহমুদ, কবি জসীম উদ্দিন ও কবি জীবনানন্দ দাশের নামে গঠিত গ্রুপগুলোতে অংশগ্রহণ করেন ডা. সৌমিত্র দাশ, মৌমিতা বিশ্বাস, রিয়া দে, বিজয় দেবনাথ, কাঞ্চন দাশ, প্রিয়া দেব, ঝুমুর খাস্তগীর, মিথুন দাশ, চিন্ময় দে, প্রিয়ন্তী দাশ পূর্বা, বৃষ্টি চক্রবর্তী, সৌরভ সাহা, সমীরণ সেন, তৃষ্ণা দেবনাথ, স্নিগ্ধা দাশ, নিলয় সেনগুপ্ত, দীপা মিত্র, ললিত নারায়ণ দাস, স্নেহা মজুমদার, ঝিনুক রাণী নাথ, এড. সব্যসাচী আচার্য, ছন্দা শর্মা, মো. মশিউল আনোয়ার, শুভ্রা চৌধুরী, লাবনী দত্ত, হিমেন গুহ, পারমিতা চৌধুরী, স্বস্তিকা মজুমদার, পূর্ণা বণিক, অস্মিতা বড়ুয়া, নিকিতা বিশ্বাংগ্রী, অর্জুন তালুকদার, অপর্ণা চৌধুরী, স্নেহা দাশ, নিধি রুদ্র, মো. আলমগীর ও সৌরি বড়ুয়া প্রমুখ।

 

যন্ত্রসংগীতে সহযোগিতা করেন কিবোর্ডে কে বি পলাশ, অক্টোপ্যাডে মানিক দাশ, বাঁশিতে নিলয় দে, বেস গিটারে মো. মঈন উদ্দিন মিলন এবং তবলায় রূপক চক্রবর্তী, সৌমেন দাশ ও পলাশ দে।

 

এছাড়াও অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে একক, দ্বৈত ও দলীয় সংগীতে প্রায় চার শতাধিক শিল্পীর অংশগ্রহণে টিআইসি মিলনায়তন মুখরিত হয়ে ওঠে সুরের মূর্ছনায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট