1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিজন কন্যার বিয়েতে ডিসি শ্রীল স্বরূপ দাস বাবাজী’র মা পরলোক গমন করেছেন অযত্নে ধুঁকছে ৩০০ বছরের জোড়া শিবমন্দির আইসিইউ শয্যার অপেক্ষায় নিভে গেল গৌরীর জীবন খুলনায় ধর্ম-অবমাননার অভিযোগে শ্যামল গাইনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ হিরালাল বাঁসফোরের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন বীরগঞ্জে আদিবাসী পল্লীতে হামলা: ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ মোতায়েন আজ ২১ শে এপ্রিল ২০২৬ শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুরে সাধু গণহত্যা দিবস মহেন্দ্র স্মৃতি নিকেতনের আয়োজনে শ্রীশ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। উখিয়ায় অক্ষয়া তৃতীয়ায় গীতা বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠান

মহেন্দ্র স্মৃতি নিকেতনের আয়োজনে শ্রীশ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের  রাউজান উপজেলার নোয়াপাড়া (উভলং) ‘য়ে মহেন্দ্র স্মৃতি  নিকেতনের উদ্যোগে শ্রী শ্রী  জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ০৯, ১০ ও ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, যথাক্রমে ২৩, ২৪ ও ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিন দিনব্যাপী ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এক মহতী ধর্মীয় মহোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এই শুভ উপলক্ষে শ্রীশ্রী জ্বালা কুমারী মায়ের পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, কৃষ্ণলীলা প্রদর্শন এবং মাঙ্গলিক নগর পরিক্রমাসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও ভক্তিভরে সম্পন্ন করা হবে। ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে উৎসবকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

অনুষ্ঠানের প্রথম দিন ০৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (২৩ এপ্রিল ২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার) বিকাল ৩টা ০১ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ধর্মীয় মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিকাল ৩টা ০৫ মিনিটে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা অংশগ্রহণ করবেন। একই দিন রাত ৮টা ০১ মিনিটে শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। অধিবাস কীর্তন পরিবেশন করবেন বেতার শিল্পী শ্রী সুধমা দাশ সুজন। এ সময় পৌরহিত্য করবেন শ্রী ঠাকুর নরোত্তম দাস বাবাজী মহারাজ, শ্রীশ্রী রাধামুকুন্দ সেবাকুঞ্জ, নোয়াপাড়া, রাউজান। রাত ৯টা ০১ মিনিটে আনন্দবাজারে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 

দ্বিতীয় দিন ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (২৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ, শুক্রবার) ব্রাহ্মমুহূর্তে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ শুরু হবে, যা সারাদিনব্যাপী চলমান থাকবে এবং ভক্তবৃন্দ নামসংকীর্তনে অংশগ্রহণ করবেন। এদিন দুপুর ১টা ০১ মিনিটে এবং রাত ৯টা ০১ মিনিটে আনন্দবাজারে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হবে। একই রাতে রাত ১২টা ০১ মিনিটে বিশেষ আকর্ষণ হিসেবে কৃষ্ণলীলা প্রদর্শন অনুষ্ঠিত হবে, যা পরিবেশন করবে শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, চট্টগ্রাম। এই কৃষ্ণলীলা প্রদর্শনীর মাধ্যমে ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের লীলারস আস্বাদনের সুযোগ পাবেন।

 

তৃতীয় দিন ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (২৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ, শনিবার) ঊষালগ্নে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি প্রদান করা হবে এবং মাঙ্গলিক  নগর নামসংকীর্তন অনুষ্ঠিত হবে।

 

উক্ত তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে সুসজ্জিত করা হয়েছে এবং আগত ভক্তবৃন্দের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই ধর্মীয় মহোৎসবের মাধ্যমে ভক্তবৃন্দের মাঝে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

 

উক্ত পবিত্র গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞ উপলক্ষে মহোৎসব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে স্বপরিজনে সবান্ধবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

মহোৎসব পরিচালনা পর্ষদের সভাপতি বাবু বিন্দু রাম দাশ, অর্থ সম্পাদক বাবু দিলীপ দাশ এবং সাধারণ সম্পাদক বাবু ঝিন্টু দাশ এক যৌথ বিবৃতিতে জানান, এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট