শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং কাশিয়ার বিলের সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতি বছরের মতো এবারও শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের আশীর্বাদে প্রতিষ্ঠিত অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ১৪তম বিশ্বভুবন মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, ভজন-কীর্তন এবং মহানামযজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আকর্ষণীয় শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন চট্টলার বিশিষ্ট কীর্তনীয়া শ্রী প্রিয়ব্রত গোস্বামী তনু ও তাঁর দল।

 

অনুষ্ঠানের পৌরহিত্য করেন ঋষিপুত্র গুরু পরম্পরার হরিনাম প্রচারের অগ্রদূত, ঋষিধাম অধিপতি তুলসীধাম আশ্রমের মোহন্ত শ্রীমৎ গুরুদেব দীপানন্দ পুরী মহারাজ।

এই বছর মহোৎসব পরিচালনার দায়িত্বে ছিলেন, সভাপতি, শিক্ষক শ্রী দীপন কান্তি দাশ,সাধারণ সম্পাদক শ্রী সোহেল ঘোষ, অর্থ সম্পাদক শ্রী মৃদুল কান্তি দে, সার্বিক সহযোগিতা করেন সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির, সভাপতি শ্রী উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শ্রী রাসেল ঘোষ, অর্থ সম্পাদক শ্রী বিপুল কান্তি দে।

তারা জানান, মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন এবং অনুষ্ঠান সফল করেন।

মহোৎসবে নামসুধা পরিবেশন করেন অমৃত বাণী সম্প্রদায় (নেত্রকোনা), কৃষ্ণা কিশোরী সম্প্রদায় (লক্ষ্মীপুর), দেব নারায়ণ সম্প্রদায় (সাতক্ষীরা), দীপুশ্রী সম্প্রদায় (গোপালগঞ্জ) এবং প্রভু নিতাই চাঁদ সম্প্রদায় (চট্টগ্রাম)।

আয়োজকরা জানান, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় এই ধর্মীয় আয়োজন প্রতি বছরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews