1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে হত্যা ঘিরে হিন্দুপাড়ায় হামলা: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৪ স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ বাংলাদেশ সনাতন পার্টির আন্তর্জাতিক শাখার ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে শীতলা পূজা পরলোক গমন করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুপ্তি গীতাযজ্ঞ আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে ভক্তসেবায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ। গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে বার্ষিক ক্ষেত্রপাল উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন: গীতা পাঠ, চণ্ডীপাঠ ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

বাংলাদেশ সনাতন পার্টির আন্তর্জাতিক শাখার ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক : রিংকু দাশ
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) এর আন্তর্জাতিক শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আশীষ কুমার দাশ, ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাড. সুমন কুমার রায় অনুমোদনক্রমে ৪২ জনের নবগঠিত এই কমিটি আগামী (দুই) বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।

 

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বিভিন্ন দেশ থেকে প্রবাসী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী জীবন কৃষ্ণ দেবনাথ (দুবাই, ইউএই) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী জুয়েল দাশ জিতু (ওমান)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী রাজন শীল (ইতালি) এবং অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী শান্ত ভৌমিক (দুবাই, ইউএই) এবং দপ্তর সম্পাদক রিংকু দাশ (ওমান)

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন দেশ থেকে নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ রয়েছে। এতে সিঙ্গাপুর, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, মিশর, সৌদি আরবসহ বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক শাখার এই পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং প্রবাসে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এছাড়াও কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির নীতিমালা অনুসরণ করে সংগঠনকে শক্তিশালী করা, নতুন সদস্য সংগ্রহ এবং প্রবাসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য।

 

উল্লেখ্য, এই কমিটির সকল কার্যক্রম কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

 

নব নবিবাচিত সভাপতি জানান, কেন্দ্রীয় কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন পরে আন্তর্জাতিক কমিটি অনুমোদন দেওয়ার জন্য আশা করি প্রবাসে এবং দেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ সনাতন পার্টি আন্তর্জাতিক শাখা কমিটি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট