1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গুপ্তি গীতাযজ্ঞ আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে ভক্তসেবায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ। গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে বার্ষিক ক্ষেত্রপাল উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন: গীতা পাঠ, চণ্ডীপাঠ ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে মৌলভীবাজারে সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতাযজ্ঞ ও লীলা সংকীর্তনের আয়োজন ‘হিন্দু-রত্ন’ উপাধিতে ভূষিত হলেন সমাজসেবক সবুজ দাস গুপ্ত। হবিগঞ্জে ডেকে নিয়ে গিয়ে গোপেশ সূত্রধরকে হত্যার অভিযোগ। হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি পদে সাগর শীল সুজন। ফরিদপুরের বাকচরে শুরু হচ্ছে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব।

গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | রাউজান প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ঐতিহ্যবাহী আন্দরকিল্লা এলাকায় অবস্থিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দির-এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১০ এপ্রিল ২০২৬,শুক্রবার সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি এক উৎসবমুখর ও গৌরবোজ্জ্বল পরিবেশে পরিণত হয়।

 

 

উক্ত অনুষ্ঠানটি নগরীর সুপরিচিত বাগীশিক মিলনায়তনে আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিভাবক প্রতিনিধি ও সংগীতশিল্পী,প্রকৌশলী সুমন সেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক চুমকী চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র মঙ্গলাচরণ ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ কল্যাণ কামনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ, চট্টগ্রাম মহানগর-এর সাধারণ সম্পাদক রবিন সাহা, যিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান যুগে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক-এর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম), কবি ও সমাজসেবক লায়ন রূপক কুমার রক্ষিত। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি শিক্ষার্থীদের প্রতি অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অচ্যুত সিকদার এবং বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বরী কালী ও ভোলানাথ শিব মন্দির এর সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী। তাঁরা তাঁদের বক্তব্যে গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতি কামনা করেন।

 

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল কৃতী ভজনশিল্পী অপর্ণা দেবনাথ, কে সম্মাননা প্রদান। তাঁর দীর্ঘদিনের সঙ্গীত সাধনা ও ধর্মীয় সংগীত পরিবেশনায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও আনন্দময় করে তোলে।

 

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের পরিচালক ও প্রভাষক পলাশ কান্তি নাথ রণী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

 

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডাঃ কণিকা চৌধুরী, সান্ত্বনা দাশ, আরাধ্যা দে, প্রাচী চৌধুরী, মৃত্তিকা দেওয়ানজী, পাঁপড়ি রুদ্র ও প্রিয়ন্তী দাশ। তাঁরা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যবসায় ও অনুশীলনের পরামর্শ দেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। অভিভাবক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করেন।

 

পরিশেষে, আয়োজকবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করবে এবং তাদের শিক্ষাজীবনে নতুন প্রেরণা জোগাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট