
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে বিরল ঘটনা ঘটেছে। ২২ বছর বয়সী প্রসূতি নুসরাত জাহান নিরাপদভাবে এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মা ও শিশুরা সবাই সুস্থ রয়েছেন এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
হাসপাতালের শিশু ও গাইনী বিশেষজ্ঞ ডা. প্রীতিশ কুমার বিশ্বাস সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তান জন্ম দিয়েছেন। তিনি জানান, এ ধরনের অস্ত্রোপচার কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম বলেন, রাত ৭ ঘটিকার সময় নিরাপদে অস্ত্রোপচার শেষ হয়। সত্য সনাতন টিভি
প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল আনন্দে জানান, একসঙ্গে তিন সন্তানের বাবা হওয়ার খুশি অমুল্য। স্থানীয়রা নবজাতক ও মায়ের সুস্থতা কামনা করেছেন। সত্য সনাতন টিভি
ত্রিসন্তান জন্মের এ খবর নেছারাবাদসহ আশপাশের এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।