
আজ চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী কালী মন্দিরে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা কামনায় বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করে অনলাইন ভিত্তিক ধর্মীয় সংগঠন ”সনাতনী মুচকি হাসি পরিবার”
অনুষ্ঠানে সনাতনী মুচকি হাসি পরিবার এর সকল সদস্যবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। তারা সনাতনীদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাসের সুস্থতা ও দ্রুত মুক্তি কামনা করেন।
সনাতনী মুচকি হাসি পরিবার এর সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে সনাতনীদের স্বার্থে কথা বলায় বিভিন্ন মামলার মুখোমুখি হয়ে দেড় বছর ধরে কারাগারে রয়েছেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। আমরা তাই তার সুস্থতা ও মুক্তির জন্য সবাই ঐক্যবদ্ধভাবে চট্টেশ্বরী মা কালীর কাছে প্রার্থনা জানিয়েছি।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা, সুস্থতা ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেছি। উপস্থিতরা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি।
পূজা ও প্রার্থনা শেষে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।