মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

দেশ ও জাতির শান্তি কামনায় খাজুরা বাজারে ৪২তম ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় যশোরের খাজুরা বাজার কালীবাড়ি প্রাঙ্গণে আজ ৪ ও ৫ এপ্রিল ২০২৬ তারিখে ৪২তম ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

 

কলিযুগে জীবের দুঃখ মোচন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির আশায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে নামসংকীর্ত্তন, শ্রীমদ্ভাগবত আলোচনা ও গোবিন্দ সেবার আয়োজন করা হয়েছে।

 

শ্রীমদ্ভাগবত আলোচনা ও গোবিন্দ সেবায় অংশগ্রহণ করছেন শ্রীমৎ প্রদীপ গোস্বামী, বৈষ্ণব দর্শন ও ব্যাকরণতীর্থ, বাদেদিহি, বারবাজার, ঝিনাইদহ।

 

এছাড়া মহানামসুধা পরিবেশনায় অংশ নিচ্ছে বিভিন্ন কীর্তন সম্প্রদায়, যার মধ্যে রয়েছে শিব মন্দির সম্প্রদায় (পাংশা, রাজবাড়ী), রাজধানী সম্প্রদায় (মাগুরা), শ্রী কৃষ্ণ কীর্তন সম্প্রদায় (কুষ্টিয়া), প্রভু ভক্ত সম্প্রদায় (যশোর), সোনার গৌর সম্প্রদায় (রংপুর), রাধা কৃষ্ণ সম্প্রদায় (বাঘারপাড়া, যশোর) এবং জয় মা সম্প্রদায় (খাজুরা বাজার, যশোর)।

 

অনুষ্ঠান উপলক্ষে আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মহানাম যজ্ঞানুষ্ঠানের জন্য ভক্তবৃন্দের যেকোনো দান সাদরে গ্রহণ করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

 

উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শ্রী শ্রী বৈদিক মন্দির, খাজুরা বাজার কালীবাড়ি মন্দিরের সেবকবৃন্দ। তাদের পক্ষে সভাপতি বাবু কার্তিক চন্দ্র মন্ডল এবং সাধারণ সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র অধিকারী সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews