1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২১৯ কোটিতে বিক্রি ‘যশোদা ও কৃষ্ণ’, ভারতীয় শিল্পে নতুন ইতিহাস। মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামাইয়ের অনশন রণবীরের রামের লুক নিয়ে আলোড়ন, মুক্তি পেল ‘রামায়ণ’-এর টিজার আজ বগুড়াতে পূজা উদযাপন ফ্রন্টের বিশাল সনাতনী সমাবেশ অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার। ৩৩১ বাংলাদেশি হিন্দু পরিবারকে উত্তরপ্রদেশে পুনর্বাসন। পটুয়াখালীতে চাঁদা দাবির জেরে সংঘর্ষ, গণপিটুনিতে নিহত উজ্জল কর্মকার। অবশেষে মুক্তি পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১ নির্বাচনে সমর্থনে হিন্দু সম্প্রদায়কে ধন্যবাদ জানালো তারেক রহমান

পটুয়াখালীতে চাঁদা দাবির জেরে সংঘর্ষ, গণপিটুনিতে নিহত উজ্জল কর্মকার।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক কৃষক। মঙ্গলবার (দুপুর) উপজেলার নদীবেষ্টিত চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত কৃষকের নাম মো. ফিরোজ গাজী (৪০)। তিনি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় নিহত উজ্জল কর্মকার (৪০) উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। সত্য সনাতন টিভি

 

স্থানীয় বাসিন্দা ও আহতের স্বজনদের দাবি, ফিরোজ গাজী তরমুজ চাষ করেন। বেশ কিছুদিন ধরে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বড় ডালিমা গ্রামের মিজানুর রহমান (৪৫)। মঙ্গলবার দুপুরে ফিরোজ তাঁর খেত থেকে তরমুজ তুলছিলেন। এ সময় মিজানুরের নেতৃত্বে ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে তরমুজ তুলতে বাধা দেন।

 

তাঁদের দাবি ছিল, জমিটি তাঁদের এবং টাকা না দিলে তরমুজ তোলা যাবে না। এতে অস্বীকৃতি জানালে ফিরোজকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করা হয়। সত্য সনাতন টিভি

 

ফিরোজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের ধাওয়া দেন। পরে মিজানুর রহমান, উজ্জল কর্মকার ও শামীম নামে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে চন্দ্রদ্বীপের অস্থায়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

 

পরে আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে উজ্জল কর্মকারের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা। অপর দুইজনের মধ্যে মিজানুর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং শামীমকে বরিশাল পাঠানো হয়েছে।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাঈম শাকির জানান, হাসপাতালে আনার আগেই উজ্জল কর্মকার মারা যান। সত্য সনাতন টিভি

 

তবে অভিযুক্ত মিজানুর রহমান চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, জমিটি তাঁদের এবং জমির বিষয়ে সমাধান করতে বলায় উল্টো ফিরোজ ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট