
নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, জমি দখল, মন্দিরে হামলা ও ভাঙচুর, চাঁদাবাজি এবং নারীদের অপহরণের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সত্য সনাতন টিভি
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার দাবিতে আগামী ৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচি সফল করতে দেশের সব স্তরের হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এতে স্বাক্ষর করেছেন সংগঠনের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।