1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টেশ্বরী কালী মন্দিরে চিন্ময় কৃষ্ণ দাসের নামে পুজো নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন। বগুড়ার আদমদীঘিতে মুসলিম নারী হিন্দু সেজে হরিবাসরে অবস্থান আটক ২ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রা-ণ গেল প্রাথমিকের শিক্ষক অসিত চন্দ্র দাসের। বিচারহীনতায় বাড়ছে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি : ঐক্য পরিষদ। পিরোজপুরে একসঙ্গে তিন কন্যার জন্ম, সফল সিজাোরিয়ানে প্রশংসায় ভাসছেন ডা. প্রীতিশ কুমার। রাঙ্গুনিয়ায় বুড়ির দোকানস্থ মা মগধেশ্বরী ও শিব মন্দিরে হামলা ভাঙচুর, স্বর্ণালংকার লুট নিশ্বাস ত্যাগ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক তরুণ ঘোষ চবির নব নির্মিত মন্দির পরিদর্শন করলেন নবনিযুক্ত উপাচার্য চট্টেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন।

নারায়ণগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা ছড়াল

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল সাওঘাট পশ্চিম ঋষি পাড়া এলাকায় একটি মন্দিরে গভীর রাতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্য নিয়েই এই ন্যাক্কারজনক ঘটনার পরিকল্পনা করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।সত্য সনাতন টিভি

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জাকির নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মন্দিরের জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল।

স্থানীয়দের উপর হুমকি-ধামকি ও মিথ্যা মামলা দিয়ে জায়গা ছাড়তে বাধ্য করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তারা এই হামলার পেছনে জাকির ও তার অনুসারীদের হাত থাকার প্রমাণ দাবি করেছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন, “দোষীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আমরা আমাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সড়কে নামতে বাধ্য হব।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং নিরাপত্তা জোরদারের জোর দাবি জানিয়েছেন।সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট