1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টেশ্বরী কালী মন্দিরে চিন্ময় কৃষ্ণ দাসের নামে পুজো নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন। বগুড়ার আদমদীঘিতে মুসলিম নারী হিন্দু সেজে হরিবাসরে অবস্থান আটক ২ সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রা-ণ গেল প্রাথমিকের শিক্ষক অসিত চন্দ্র দাসের। বিচারহীনতায় বাড়ছে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি : ঐক্য পরিষদ। পিরোজপুরে একসঙ্গে তিন কন্যার জন্ম, সফল সিজাোরিয়ানে প্রশংসায় ভাসছেন ডা. প্রীতিশ কুমার। রাঙ্গুনিয়ায় বুড়ির দোকানস্থ মা মগধেশ্বরী ও শিব মন্দিরে হামলা ভাঙচুর, স্বর্ণালংকার লুট নিশ্বাস ত্যাগ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক তরুণ ঘোষ চবির নব নির্মিত মন্দির পরিদর্শন করলেন নবনিযুক্ত উপাচার্য চট্টেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন।

ভালুকায় সংখ্যালঘু পরিবারের খড়ের পালায় আগুন।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত ২১ শে ফেব্রুয়ারী শনিবার গভীর রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজৈ দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

 

তথ্যসূত্রে জানা যায়, চয়ন সামান্ত নামে এক বাসিন্দার বাড়ির পাশে রাখা খড়ের পালায় রাতের আঁধারে আগুন দেওয়া হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে নিয়ন্ত্রণে আনেন। এতে খড়ের বেশ কিছু অংশ পুড়ে যায়। সত্য সনাতন টিভি

 

চয়ন সামান্ত বলেন, “প্রায় সাত দিন আগে আমার ২০ হাজার টাকা মূল্যের একটি খাসি চুরি হয়ে যায়। এ ঘটনায় আমি ক্ষোভ প্রকাশ করেছিলাম। এর জের ধরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে মনে করছি।”

 

এলাকাবাসীর দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তারা বলেন, একের পর এক ঘটনার কারণে পরিবারটি আতঙ্কে রয়েছে। সংখ্যালঘু হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। সত্য সনাতন টিভি

 

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

থানার এক কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট