
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রণজিৎ কুমার ধর আর নেই। আজ রোববার সকাল ৭টায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক রণজিৎ কুমার ধর চট্টগ্রামের শিক্ষাঙ্গনে সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসনে তাঁর দক্ষতা ও সততার জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। সত্য সনাতন টিভি
তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের সাবেক অধ্যাপক ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে দীক্ষিত করেছেন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রীতা দত্তের স্বামী ছিলেন তিনি। সত্য সনাতন টিভি
অধ্যাপক রণজিৎ কুমার ধরের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ নাগরিক আন্দোলনের চট্টগ্রাম শাখার কর্মকর্তাবৃন্দ এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সত্য সনাতন টিভি
শিক্ষা ও প্রশাসনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে সহকর্মী ও শিক্ষার্থীরা জানিয়েছেন।