1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম ও ভক্তির মিলনক্ষেত্র: চট্টগ্রামের এনায়েতপুরে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে দুই দিনব্যাপী মহোৎসব। ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয়বারের মতো গণেশ পূজা হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।। বগুড়ার শিবগঞ্জে মন্দির সংস্কার কাজে পূজা উদযাপন ফ্রন্টের ঢেউটিন প্রদান

ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি।

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ।

 

আজ বুধবার সকাল সাড়ে সাতটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলোক সেন এবং যুব ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তুষার কুমার দত্ত ও সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার।

 

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অরুণ মণ্ডল, সুমন কুমার দে, স্বাধীন গুহ, উৎপল দত্ত, বিপ্লব দাস জয়, গৌতম সাহা, বাবু কর, উজ্জ্বল সাহা, সুমন গোসাই, সুপন রায়, সজল সাহা, বৈদ্য কর্মকার, শ্যামল কর্মকার, বাবু সরকার, লিপি কর্মকার, অর্জিতা দত্ত ও অঙ্কন কর্মকার।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালির সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরদিন প্রেরণা জোগাবে। ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট