মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

শত প্রদীপে আলোকিত রমনা কালী মন্দিরে সু-উচ্চ শিব বিগ্রহের উন্মোচন

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

শত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণে উন্মোচন করা হয়েছে সুউচ্চ বিশিষ্ট শিব বিগ্রহ। ভক্তদের দর্শনের জন্য এই বিগ্রহ উন্মুক্ত করেন মন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম–এর সভাপতি অপর্ণা রায় দাস এবং কমিটির নেতৃবৃন্দ।

 

উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ পূজা, আরতি ও ধর্মীয় সংগীতানুষ্ঠান। শতাধিক প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বিপুলসংখ্যক ভক্ত সমবেত হয়ে প্রার্থনায় অংশ নেন।

 

সভাপতি অপর্ণা রায় দাস সত্য সনাতন টিভিকে বলেন, শিব বিগ্রহের এই স্থাপন মন্দিরের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। ভক্তদের জন্য এটি হবে প্রার্থনা ও মানসিক শান্তির নতুন কেন্দ্র। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মন্দিরকে ঘিরে আরও ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করা হবে। সত্য সনাতন টিভি

 

কমিটির নেতারা জানান, ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিগ্রহ নির্মাণে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের আর্থিক ও নৈতিক সহযোগিতা ছিল। সত্য সনাতন টিভি

 

উন্মোচন শেষে বিশেষ প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভক্তরা নতুন শিব বিগ্রহে পূজা ও দর্শন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews