1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নয়, প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ: বিদ্যুৎমন্ত্রী ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চন্দনাইশে লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু, আগামীকাল ভক্তিমূলক গান পরিবেশন করবে ‘পার্থ সারথী’ পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

পঞ্চগড়ের বোদায় নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল কলেজছাত্রী ধত্রি রানীর লাশ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ থাকার চার দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রীর নাম ধত্রি রানী (২০)। তিনি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া গ্রামের ক্ষিতীশ চন্দ্রের মেয়ে এবং সাকোয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার দুপুরে পুলিশ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সত্য সনাতন টিভি

 

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ধত্রি রানী বাড়ি থেকে বোদা যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) ধত্রির বাবা ক্ষিতীশ চন্দ্র বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

আজ শুক্রবার সকালে বাড়ির কাছাকাছি একটি পুকুরে ধত্রি রানীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, ধত্রি রানী মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার বুধবার থানায় জিডি করে। আজ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড়ে পাঠানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট