1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

মহেশখালীর আদিনাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মকর সংক্রান্তি।

নিজস্ব প্রতিবেদক : শুভ কুমার দে (সূর্য) | মহেশখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐতিহাসিক আদিনাথ মন্দিরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে আদিনাথ দর্শন ও বিশেষ পূজা-অর্চনা।

প্রতিবছরের মতো এ বছরও বুধবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভক্ত ও পূণ্যার্থীর আগমনে মুখরিত হয়ে ওঠে আদিনাথ পাহাড়চূড়া। ভাগবত পুরাণ পাঠ, শঙ্খধ্বনি ও হর হর মহাদেব ধ্বনিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় পুরো মন্দির প্রাঙ্গণে। সত্য সনাতন টিভি

উত্তরায়ণের পবিত্র লগ্নে ভক্তরা মহাদেব আদিনাথের দর্শন লাভ করেন এবং বিশেষ পূজা, অভিষেক ও প্রার্থনায় অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন মন্দিরের পুরোহিতবৃন্দ।

হিন্দু শাস্ত্র মতে উত্তরায়ণকে অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুযায়ী, এই দিনে আদিনাথ দর্শন ও পূজা করলে পাপক্ষয় হয় এবং জীবনে কল্যাণ লাভ হয়। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতিবছর পৌষ সংক্রান্তিতে মহেশখালীর আদিনাথ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তসমাগম হয়ে থাকে।

প্রাচীন এই আদিনাথ মন্দির কেবল একটি ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের নিদর্শন। উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত আদিনাথ দর্শন ও পূজা মহেশখালীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে নতুন করে প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট