1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

বরিশালে বাসদ মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তীর মনোনয়ন পত্র স্থগিত

নিজস্ব প্রতিবেদন : সুমন দেবনাথ | বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

বরিশাল-৫ আসনে সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

 

হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসংগতি থাকায় বাসদ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।

 

মনীষা চক্রবর্তী অভিযোগ করে বলেন, “মূল হলফনামায় আমার স্বাক্ষর রয়েছে। নোটারির একটি কপিতে স্বাক্ষর নেই, যা বড় কোনো ভুল নয়। অঙ্গীকারনামার স্ট্যাম্পেও স্বাক্ষর রয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্র ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণে আমার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।”

 

তিনি বলেন, একজন প্রার্থীর বিরুদ্ধে আয়কর বিভাগের মামলা থাকা সত্ত্বেও এবং আরেকজন প্রার্থী অনুপস্থিত থাকলেও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এতে স্পষ্টভাবে রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হয়।

 

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা খায়রুল আলম সুমনের মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোন ধরেননি।

 

তবে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, “আগামী রোববার পর্যন্ত সময় রয়েছে। রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন মনোনয়নপত্র বৈধ ঘোষণার সুযোগ আছে, তাহলে তা করা হবে। অন্যথায় প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।”

 

শুক্রবার বরিশালের ছয়টি আসনের মধ্যে বরিশাল-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়। শনিবার বরিশাল-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট