1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

খোকন দাসকে হাসপাতালে দেখতে গেলেন শরীয়তপুর-৩ এর অভিভাবক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | শরীয়তপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নৃশংস হামলার শিকার খোকন দাসকে হাসপাতালে দেখতে গেছেন আমাদের শরীয়তপুর-৩ এর অভিভাবক ও বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

 

জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯ ঘটিকার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় একা পেয়ে দুর্বৃত্তরা খোকন দাসের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করে। এ সময় খোকন দাস হামলাকারীদের চিনে ফেললে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরে আগুন লাগিয়ে দেয় তারা। খোকন দাসের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরে গুরুতর আহত অবস্থায় খোকন দাসকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

 

আহত খোকন দাসকে দেখতে গিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এই বর্বর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং খোকন দাসের উন্নত চিকিৎসা ও আইনি সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

 

এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির জন্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট