1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

মাদারীপুর ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মিল্টন বৈদ্য।

নিজস্ব প্রতিবেদক : সাগর শীল | মাদারীপুর, প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

মাদারীপুর–২ (রাজৈর–মাদারীপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক নেতা মিল্টন বৈদ্য। শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

 

ফেসবুক পোস্টে মিল্টন বৈদ্য বলেন, “আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষীরা, নমস্কার। বিএনপির চরম দুঃসময়ে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটে নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারিনি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে হামলা, মামলা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের শিকার হয়েও শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে গেছি।”

 

তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রাম নেই যেখানে তিনি অংশ নেননি। তবে দলীয় মূল্যায়নের ক্ষেত্রে তাকে বারবার অবহেলিত করা হয়েছে এবং অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

মিল্টন বৈদ্য বলেন, “তারপরও দলের কাছে আমি অযোগ্য। তাই ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে রাজৈর–মাদারীপুর–২ আসনের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

 

এ সময় তিনি এলাকার জনগণের কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিল্টন বৈদ্যের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ মাদারীপুর–২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় পর্যায়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা তাকে কতটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট