মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

খুলনার তেরখাদায় ঐতিহ্যবাহী ১১তম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

খুলনা জেলার তেরখাদা থানার ঐতিহ্যবাহী সাচিয়াদাহ গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১১তম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। দেশ মাতৃকা ও সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত এই মহানাম যজ্ঞে ৩২ প্রহর ব্যাপী অখণ্ড নামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

 

এই মহতী ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১০ লক্ষ ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। যজ্ঞ চলাকালীন সময়জুড়ে সকল ভক্তদের জন্য সর্বক্ষণিক প্রসাদের সুব্যবস্থা রাখা হয়, যা উপস্থিত সকলের মধ্যে গভীর তৃপ্তি ও আনন্দের সঞ্চার করে। “সত্য সনাতন টিভি”

 

নাম যজ্ঞ কমিটিথে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাবু সঞ্জয় বালা। সহ-সভাপতি ছিলেন বাবু রিংকু বালা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন বাবু মিঠুন বিশ্বাস। এছাড়াও মন্দির কমিটির সভাপতি ছিলেন বাবু অপূর্ব ঘরামী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাবু নিশিকান্ত বিশ্বাস।

 

উক্ত মহানাম যজ্ঞ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন বাবু সুশান্ত কুমার অধিকারী ও বাবু টিঙ্কু বালা। পাশাপাশি সাচিয়াদাহ গ্রামের সর্বস্তরের এলাকাবাসী এই ধর্মীয় আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখেন। সত্য সনাতন টিভি

 

এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews