1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছে গোবিন্দ চন্দ্র প্রামাণিক

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া–কোটালীপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব।

 

আজ সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর সমর্থক ও স্থানীয় নেতারা। সত্যসনাতন টিভি

 

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, তিনি মূলত অসহায়, নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পক্ষে জাতীয় সংসদে কথা বলার লক্ষ্যেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, সংসদে সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি মানবাধিকার ও নাগরিক অধিকার নিয়ে কাজ করে আসছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংসদে গিয়ে মানুষের বঞ্চনা, বৈষম্য ও ন্যায্য দাবিগুলো তুলে ধরাই তাঁর প্রধান লক্ষ্য। “সত্য সনাতন টিভি”

 

গোপালগঞ্জ-৩ আসনটি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন হিসেবে পরিচিত। ‘হাই প্রোফাইল’ এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন ফরম সংগ্রহ স্থানীয় রাজনীতি ও রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট