শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হবে গঙ্গা আরতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরে এবারই প্রথম আয়োজিত হতে যাচ্ছে গঙ্গা আরতি। জেলার বিসর্জন ঘাটে আগামী ২৯ ডিসেম্বর এই আরতি অনুষ্ঠিত হবে ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে। সনাতন ধর্মীয় ঐতিহ্যের অন্যতম পবিত্র এই আনুষ্ঠানিকতা ফরিদপুরে আগে কখনো হয়নি। তাই অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। “সত্য সনাতন টিভি”

 

গঙ্গা আরতি মূলত গঙ্গা দেবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের আধ্যাত্মিক অনুষ্ঠান। এর মাধ্যমে সাধক-ভক্তরা আত্মশুদ্ধি, শান্তি ও আশীর্বাদ কামনা করে। ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিন ধরে পালিত হলেও, দেশের অনেক স্থানে এ ঐতিহ্য আজ বিলুপ্তপ্রায়। ফরিদপুরের তরুণরা সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এবার নতুন উদ্যোগ নিয়েছে।

 

হিন্দু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সত্য সনাতন টিভিকে জানিয়েছেন,

“এই প্রথম ফরিদপুরে গঙ্গা আরতি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠান সফল করতে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আশা করি, সবার অংশগ্রহণে ফরিদপুরের সনাতনী সমাজকে একটি সুন্দর ও অনন্য আয়োজন উপহার দিতে পারবো।” “সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা, পরিবেশনা ও আধ্যাত্মিক আবহ থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। সন্ধ্যায় প্রদীপ, শঙ্খধ্বনি ও স্তোত্রপাঠে মুখর হবে বিসর্জন ঘাট এলাকা।

 

সকল সনাতনী ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ফরিদপুর হিন্দু ছাত্র পরিষদ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews