1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে MFNN-এর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে MFNN-এর কর্মশালা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর ২০২৫, ঢাকা

 

ঢাকায় আন্তঃধর্মীয় সৌহার্দ্য, বোঝাপড়া ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে Multi-faith Neighbors Network (MFNN) আয়োজন করে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, ধর্মীয় নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধি।

 

কর্মশালায় বিশেষভাবে অংশ নেন হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি সজীব কুন্ডু তপু, সাধারণ সম্পাদক নিলয় পাল আদর, গণমাধ্যম সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। উপস্থিত বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধ রক্ষায় ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য।

 

সভাপতির বক্তব্যে ড. আবু সায়েম বলেন—

“বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্য আমাদের শক্তি। পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতা চর্চার মধ্য দিয়েই অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণ সম্ভব।”

 

MFNN প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিকভাবে তারা সম্প্রীতি, ঐক্য ও মানবিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে কাজ করছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একই প্ল্যাটফর্মে এনে শান্তি প্রতিষ্ঠা ও স্থায়ী পরিবর্তন আনার লক্ষ্যেই তাদের পথচলা।

 

কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা একক কণ্ঠে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মত প্রকাশ করেন যে, শিক্ষা, সচেতনতা ও আন্তঃধর্মীয় আলোচনার মাধ্যমে সমাজে ভুল ধারণা ও বিভাজন দূর করা সম্ভব।

 

কর্মশালার শেষে ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সম্প্রীতি বিষয়ক কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট