1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কিশোরীলাল রায় চৌধুরী’র ১৭৭তম জন্মবার্ষিকী।

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা, দানশীল সমাজসেবক ও শিক্ষাপ্রেমী কিশোরীলাল রায় চৌধুরীর আজ ১৭৭তম জন্মবার্ষিকী। প্রতিষ্ঠানটির ইতিহাসে তিনি এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর উদার ভূমিদান, দূরদৃষ্টি ও শিক্ষা বিস্তারের প্রতি অঙ্গীকারের ফলেই পুরান ঢাকায় জগন্নাথ কলেজের ভিত্তি আরও দৃঢ় হয়, যা পরবর্তীতে রূপ নেয় আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। “সত্য সনাতন টিভি”

 

ঊনবিংশ শতাব্দীর সমাজ-সংস্কার আন্দোলনের অগ্রভাগে থাকা কিশোরীলাল রায় চৌধুরী ছিলেন একজন দৃষ্টান্ত স্থাপনকারী জনদরদি জমিদার। শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে তিনি ছিলেন এক অনন্য সহায়তাকারী। বিশেষ করে পুরান ঢাকার সাধারণ মানুষের শিক্ষার সুযোগ বাড়াতে তাঁর ভূমিকা ছিল স্মরণীয়। “সত্য সনাতন টিভি”

 

জগন্নাথ কলেজের জমি দান থেকে শুরু করে শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়নে তাঁর অবদান আজও বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, স্মরণানুষ্ঠান এবং দোয়া-মঙ্গল প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

 

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানটির ভিত্তিনির্মাণে এমন উদার ব্যক্তিত্বের ত্যাগ ও অবদান তাদের অনুপ্রেরণা জোগায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, কিশোরীলাল রায় চৌধুরীর মতো দানশীল ব্যক্তিদের ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি, যাতে তারা সমাজ উন্নয়নে উৎসাহী হয়।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও উন্নতির পেছনে যাঁরা নীরবে-নিভৃত্তে অবদান রেখেছেন, কিশোরীলাল রায় চৌধুরী তাঁদের অন্যতম। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার আজ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট