1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

মুন্সীগঞ্জে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শেষ হলো দামোদর উৎসব

নিজস্ব প্রতিবেদক : নন্দরাজ দাস | মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শেষ হয়েছে মাসব্যাপী দামোদর উৎসব। গতকাল বুধবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের মধুপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ‌ ইসকন মন্দিরে ঘি-কর্পূরের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

 

হিন্দু ধর্মমতে শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। ‘দাম’ শব্দের অর্থ রশি এবং ‘উদর’ হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশি বন্ধন রয়েছে, তিনিই দামোদর।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈদিক সংস্কৃতিতে প্রাচীনকাল হতে কার্তিক বা দামোদর ব্রত পালন হয়ে আসছে। এর ধারাবাহিকতায় মধুপুর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন মন্দিরে দামোদর মাস বা কার্তিক মাসব্যাপী এ আয়োজন চলে। “সত্য সনাতন টিভি”

 

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ মধুপুর ইসকনের ভক্ত ধর্মপ্রচারক মহানন্দ গৌর হরিদাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি গুরুত্বপূর্ণ মাস। এটি ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এ পুণ্য মাসে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কেউ যদি প্রদীপ দান করে, তার সব পাপ নাশ হবে। তাই সব সনাতনীদের এ মাসে প্রদীপ জ্বালানো উচিত। “সত্য সনাতন টিভি”

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামবাসি এবং ভক্তবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট