1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

ফরিদপুর নগরকান্দায় রাস উৎসবে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | ফরিদপুর
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামে “বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ” আয়োজিত শ্রীশ্রী মা ব্রজেশ্বরী-বাবা যোগানন্দ আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী রাস উৎসব ও বার্ষিক ভক্ত সম্মেলন। উৎসবকে কেন্দ্র করে আশ্রম ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে আনন্দমুখর পরিবেশ, ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে আশ্রম চত্বরে। “সত্য সনাতন টিভি”

 

শনিবার সন্ধ্যায় শুভ অধিবাস ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আশ্রম পরিচালনা কমিটির চেয়ারম্যান শ্রী জীবন কৃষ্ণ দাস।

 

আশ্রম সূত্রে জানা যায় , ১৬, ১৭ ও ১৮ কার্তিক এই তিন দিন ধরে ভোর আরতি, গোষ্ঠ লীলা কীর্তন, বাউল গান, তত্ত্ব আলোচনা, সন্ধ্যা আরতি, তত্ত্ব কবিতা ও সারা রাতব্যাপী কীর্তন-তত্ত্ব পাঠ অনুষ্ঠিত হবে।

 

আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) মূল রাস উৎসবের দিন ভোর ৫টা থেকে শুরু হয়ে রাতব্যাপী ধর্মীয় আলোচনা ও কীর্তন অনুষ্ঠিত হবে। পরদিন ৫ নভেম্বর (বুধবার) থাকবে ভাই-বোন মিলনমেলা, আলোচনা সভা, ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ।

 

আশ্রমের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মলয় কৃষ্ণ বৈরাগী ও সম্পাদক গোপাল চন্দ্র রায় জানান, “প্রতিষ্ঠাতা বৈষ্ণবাচার্য শ্রীমৎ স্বামী যোগানন্দ মহারাজ ও মা ব্রজেশ্বরীর মানবকল্যাণমূলক তত্ত্ব প্রচারেই প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়।” “সত্য সনাতন টিভি”

 

উত্তরসূরী শ্রী স্বপন কুমার নাগ বলেন, “সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশ নিতে পারবেন। মানবতত্ত্ব ও বিশুদ্ধ প্রেমের বার্তা ছড়িয়ে দিতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।”

 

প্রতি বছরের ন্যায় এবারও দেশজুড়ে হাজারও ভক্তের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলনমেলায়। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট