1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

ভারতে জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুর,আটক বাংলাদেশি যুবক মো. কবীর মণ্ডল

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি ০১ নভেম্বর ২০২৫ ইংরেজি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর দেবরাবিসানাহল্লি এলাকার বেণুগোপাল মন্দিরে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মন্দিরে ঢুকে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে দিতে প্রতিমা ভাঙচুরের চেষ্টা করে এক যুবক। স্থানীয়রা দ্রুত তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

চোখে দেখা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল বেলা মন্দিরে প্রবেশ করেই ওই ব্যক্তি উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ বলতে থাকে এবং হাতে থাকা পায়ের জুতো খুলে প্রতিমায় হামলার চেষ্টা করে। শুধু তাই নয়, সে মন্দির ভেঙে দেওয়ার হুমকিও দেয়।

 

মুহূর্তেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন এবং খুঁটিতে বেঁধে রাখেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে।

 

জানাযায়, অভিযুক্তের নাম মো. কবীর মণ্ডল, যিনি বাংলাদেশি নাগরিক। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে কর্ণাটকের ওই এলাকায় চার-পাঁচ বছর ধরে মুচির কাজ করতেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হওয়ায় স্থানীয় থানার পাশাপাশি গোয়েন্দা সংস্থা (IB) তদন্তে নেমেছে।

 

এদিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বটতলা এলাকায়ও হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে প্রতিমা ভাঙচুরের আরেকটি ঘটনা।

 

জানা যায়, সোমবার গভীর রাতে স্থানীয় পটুয়া মল্লিকপুর গ্রামের এক পটোদারের ঘরে তৈরি হওয়া একাধিক মা জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুর করা হয়। প্রতিমাগুলির মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে।

 

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ জানান, “প্রতিবার পুজোর আগে এভাবে প্রতিমা ভাঙচুর করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। প্রশাসন নিশ্চুপ।”

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

 

 

ভারতের দক্ষিণ থেকে পশ্চিমবঙ্গ দুই প্রান্তেই এমন ঘটনায় হিন্দু সমাজের মধ্যে উদ্বেগ বাড়ছে। মন্দির, প্রতিমা ও পুজো কেন্দ্র করে ধর্মীয় আক্রমণের পুনরাবৃত্তি সামাজিক সম্প্রীতি প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট