1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

বোয়ালখালী উত্তর ভূর্ষি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ।

নিজস্ব প্রতিবেদক : আদ্রিজা মল্লিক | বোয়ালখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি (মধ্যপাড়া) এলাকায় হরি সিকদার বাড়ি একতা যুব সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ।

 

১১ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় মায়ের পূজার শুভ অধিবাস ও মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে।

 

 

১২ই কার্তিক বৃহস্পতিবার সারাদিনব্যাপী পূজা, দূর্গাসপ্তশতী পাঠ, রাজোপরিণায়, সন্ধ্যা আরতি, নামযজ্ঞ ও কৃষ্ণপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

পরের দিন অর্থাৎ ১৩ই কার্তিক শুক্রবার অষ্টপ্রহরব্যাপী মহানামসংকীর্তন, দূর্গাপূজার রাজোপরিণায়, গোপালনৃত্য, ধর্মীয় আলোচনা ও কৃষ্ণ লীলা পরিবেশনের মাধ্যমে ধর্মীয় উৎসব মহোৎসবে পরিণত হয়।

 

১৪ই কার্তিক শনিবার, ১লা নভেম্বর অনুষ্ঠিত হবে পূজার মহাপর্বের পুণ্যাহ, দানপর্ব ও দূর্গোৎসব প্রতিমা বিসর্জন।

 

 

উৎসবে উপস্থিত থেকে কীর্তন পরিবেশন করবেন শ্রী রাম গোবিন্দ সম্প্রদায়, কুমিল্লা,

আরতি পরিবেশন করবেন রতন চাকী ও তার দল।

 

নাম শুনাবেন : শ্রী রাম গোবিন্দ সম্প্রদায়, কুমিল্লা

শ্রী শ্রী জয় শঙ্কর নিত্যানন্দ সম্প্রদায়, খুলনা

শ্রী গৌরসুন্দর নিত্যানন্দ সম্প্রদায়, চট্টগ্রাম

শ্রী গৌরসুন্দর সম্প্রদায়, ফরিদপুর

 

উৎসবের সমগ্র পরিচালনায় রয়েছেন একতা যুব সংঘ এবং পূজার মন্ত্রোচ্চারণ, নামযজ্ঞ ও কৃষ্ণপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সৃষ্টি হয়েছে পূর্ণ আধ্যাত্মিক আবহ।

 

পৌরোহিত্যে করবেন: বৈষ্ণব নিতাই কৃষ্ণ গোঁসামী (ধর্মপুর, সাতকানিয়া, চট্টগ্রাম)

 

উৎসব প্রাঙ্গণে আগত সকল ভক্তবৃন্দের জন্য থাকছে সুমিষ্ট কৃষ্ণপ্রসাদ, আলোসজ্জা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।

 

ভক্তদের ভিড়ে মুখরিত হবে হরি সিকদার বাড়ি প্রাঙ্গণ। জগদ্ধাত্রী মায়ের আরাধনায় ভক্তরা নিমগ্ন প্রার্থনায়, ভাসছে শঙ্খধ্বনি, ঘণ্টা ও কীর্তনের সুরে সমগ্র এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট