1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

আনোয়ারায় শ্রীশ্রী শ্যামাপূজা ও চারদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু আগামীকাল থেকে

নিজস্ব প্রতিবেদক : সজল দাশ | আনোয়ারা
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম পাড়া এলাকায় আনোয়ারা উদয়ন দুর্গা মন্দির প্রাঙ্গণে আনোয়ারা উদয়ন শিশু-কিশোর সংঘের উদ্যোগে শুরু হতে যাচ্ছে সার্বজনীন শ্রীশ্রী শ্যামাপূজা।

 

চারদিনব্যাপী এ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব চলবে ১৯শে অক্টোবর থেকে ২২শে অক্টোবর ২০২৫ ইংরেজি ১ থেকে ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত।

‘মাতৃ অঙ্গণ’ নামে পরিচিত মন্দির প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হচ্ছে পূজা, আরতি, ভক্তিমূলক সঙ্গীত ও নানা সাংস্কৃতিক আয়োজন।

 

 

অনুষ্ঠান পরিক্রমা : ১৯শে অক্টোবর রবিবার,

বিকাল ৪ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান,

সন্ধ্যা ৬ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, রাত ১১ ঘটিকায়, নাটক “মায়াজাল” পরিবেশনায় রূদ্রাক্ষিনী নৃত্য গোষ্ঠী। রাত ১২ ঘটিকায় শ্রীশ্রী শ্যামা পূজার অধিবাস।

 

 

২০শে অক্টোবর সোমবার, সন্ধ্যা ঘটিকায় মঙ্গল আরতি, রাত ১২ ঘটিকায় মায়ের পূজা আরম্ভ ও মধ্যরাত্রে পুষ্পাঞ্জলি, ২১শে অক্টোবর মঙ্গলবার,

সকাল ১০ ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ করবেন শ্রী শুভ দাশ ও তার দল। দুপুর ১২ ঘটিকায় রাজভোগ নিবেদন, দুপুর সাড়ে ১২ ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬ ঘটিকায় মঙ্গল আরতি, রাত ৯ ঘটিকায় শ্যামা ভজন, পরিবেশনায় ঐশি রক্ষিত ও প্রত্যয় বড়ুয়া।

 

 

২২ শে অক্টোবর বুধবার বিকাল ৪ ঘটিকায় শ্রী মায়ের প্রতিমা বিসর্জন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হবে চারদিনব্যাপী অনুষ্ঠান মালা।

 

 

উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্য, নারী ও শিশুদের অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রাতের অনুষ্ঠানগুলোতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি আনোয়ারার তরুণ প্রতিভারাও অংশ নিচ্ছেন।

 

আয়োজনে সহযোগিতা করছে আনোয়ারা উদয়ন শিশু-কিশোর সংঘ, এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সংগঠনের তরুণ সদস্যরা। সত্য সনাতন টিভি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট