শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে রথযাত্রা শুরু হয়ে শ্রীধাম শ্রী অঙ্গন, পুনরায় ইসকন মন্দির প্রদক্ষিণ করে সর্বশেষ গৌড় গোপাল আঙ্গিনায় গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

 

এ সময় উপস্থিত ছিলেন ‌ রাম দত্ত অমর ধানুকা, শ্রীপাদ বাসুদেব, প্রভাত প্রভু, সুভাষ সাহাসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

 

এরপরে ‌‌ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ‌ রথ টি ‌ শহর প্রদক্ষিণ করে। এ সময় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews