শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ গাইবান্ধায় জগন্নাথদেবের রথযাত্রা, ভক্ত-উৎসবে মুখর শহর সব সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে রথযাত্রা: ভূমি প্রতিমন্ত্রী চট্টগ্রামে রথযাত্রায় অংশ নিলেন ভারতের সহকারী হাইকমিশনার হরিশ কুমার চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের রথযাত্রা, অংশ নিয়েছেন হাজারো ভক্তবৃন্দ রামগড়ে জগন্নাথ মন্দিরে বর্ণাঢ্য রথযাত্রা রথের দড়িতে শত শত হাত, ‘মাসির বাড়ি’ আদিত্য ধামে প্রভু জগন্নাথের আগমন রথের রশিতে হাজারো হাত, উৎসবে মুখর চট্টগ্রাম

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের রথযাত্রা, অংশ নিয়েছেন হাজারো ভক্তবৃন্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) চট্টগ্রাম জেলার উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নগরের সেতারা কনভেনশন হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

রথযাত্রায় বিভিন্ন বয়সের হাজারো ভক্ত অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তন ও ধর্মীয় সঙ্গীতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আয়োজকেরা জানান, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

 

শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে প্রসাদ গ্রহণ করেন। সত্য সনাতন টিভি

 

এর আগে রথযাত্রা উপলক্ষে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করে। সংগঠনটির নেতারা বলেন, ধর্মীয় আচার পালনের পাশাপাশি মানবসেবাকেও তারা সমান গুরুত্ব দেন।

 

আয়োজন শেষে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা সংশ্লিষ্ট সকল কর্মী, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

রথযাত্রা উপলক্ষে আয়োজকেরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি এবং সকল মানুষের কল্যাণ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews