বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

অংকন দে || ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রীধাম শ্রী অঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণকান্দা শ্রী অঙ্গনে গিয়ে শেষ হয়।

 

এ সময় ভক্তবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

আয়োজক সূত্রে জানা যায়, রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শ্রীধাম শ্রী অঙ্গনে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন ও পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews