বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

বাগেরহাটে শুরু দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন : আকাশ পাল | বাগেরহাট জেলা প্রতিনিধি

 

 

প্রায় আড়াইশ বছরের পুরানো জেলা সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজ ৩১ আষাঢ়, বাংলাদেশ পহেলা শ্রাবন,১৪৩৩ বঙ্গব্দ, ১৬ জুলাই ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার, সকল ১০টায় সুপ্রাচীন রথ যাত্রা ও রথ মেলা।

 

 

উৎসবের উদ্বোধন করেন জনাব ব্যারিষ্টার

শেখ মোহাম্মদ জাকির হোসেন, প্রশাসক, জেলা পরিষদ বাগেরহাট। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামে এ উৎসবে অংশ নেন হাজার-হাজার ভক্ত পূণ্যার্থী।

 

 

প্রতি বছর আষাঢ় মাসের এই দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী দেবপ্রসাদ মিত্রের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,

 

 

মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন :শ্রীমৎ স্বামী গুরু সেবানন্দজী মহারাজ, অধ্যক্ষ, শ্রীরামকৃষ্ণ আশ্রম, বাগেরহাট।

প্রধান অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, প্রশাসক, জেলা পরিষদ, বাগেরহাট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন : জনাব গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রশাসক, বাগেরহাট। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন : জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, পুলিশ সুপার, বাগেরহাট।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন:জনাব এটিএম আকবার হোসেন তালিম , আহ্বায়ক, জেলা বিএনপি, বাগেরহাট, বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, সদস্য সচিব, জেলা বিএনপি, বাগেরহাট । শ্রী কপিল কৃষ্ণ মন্ডল, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট ১। শ্রী সোমনাথ দে, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাগেরহাট, ৪। জনাব মিস মোসাঃ আতিয়া খাতুন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনাব শেখ মনিরুজ্জামান সোহাগ, সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, বাগেরহাট। শ্রী বাবলা হালদার বিপ্লব, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সদস্য ও সচিব,পূজা উদযাপন ফ্রন্ট, বাগেরহাট জেলা। জনাব শেখ গোলাম মাসুদ, সভাপতি, বারইপাড়া ইউনিয়ন বি এনপি। জনাব এম এ মান্নান মল্লিক, সাধারণ সম্পাদক, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি।

 

সভাপতি :শ্রী দেবপ্রসাদ মিত্র (ছোটবাবু) সভাপতি গোপাল জিউ-র মন্দির লাও পালা বারুই পাড়ার বাগেরহাট, সঞ্চালনায় : শ্রী সঞ্জয় কুমার ঘোষ সাধারণ সম্পাদক গোপাল জিউ-র মন্দিরের রথো য়াত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, লাওপালা, বারুই পাড়া, বাগেরহাট। সত্য সনাতন টিভি

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন- যুগযুগ ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আষাঢ় মাসের এই দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালন করে আসছে। এই ধর্মীয় অনুষ্ঠানে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা।ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী দেবপ্রসাদ মিত্র ডিবিসি নিউজ, দৈনিক রুপালী বাংলাদেশ, দৈনিক ধূপছায়া , দৈনিক আমার পত্রিকা, খুলনা সারাদিন সহ সকল গণমাধ্যম কর্মী কে জানান, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এখানে দেশ বিদেশের কয়েক হাজার পূণ্যর্থী পূণ্য অর্জনের জন্য মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে রথটানে অংশ নিয়েছেন। সত্য সনাতন টিভি

 

রথযাত্রা উপলক্ষে প্রতিদিন মন্দিরে গীতা ও ভাগবত পাঠ, রামায়ণ ও পদাবলী কীর্ত্তণ গান ছাড়াও মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। নয় দিনব্যাপী এ উৎসব আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে। মাসব্যাপী মেলায় দেশিয় ঐতিহ্যবাহী চারু-কারু-মৃৎ শিল্পের বাহারি পসারা নিয়ে বসেছেন দোকানীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews