বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

অংকন দে || ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রথযাত্রা উপলক্ষে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে আলোচনা সভা ও রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী এবং গৌড় গোপাল আঙ্গিনার ম্যানেজিং ট্রাস্টি সজল প্রসাদ সিংহ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন বোস।

 

আলোচনা সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন। পরে রথটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী অঙ্গন হয়ে পুনরায় সূচনাস্থলে ফিরে আসে।

 

রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews