রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে দানবাক্স ভেঙে চুরি, গ্রেপ্তার ১ ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার অভিযোগে কর্মসূচি ঘোষণা ময়মনসিংহের তারাকান্দায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ একজনকে রক্ষা করতে গিয়ে অকাল প্রয়াণ পিসতুতো ও মামাতো দুই ভাইয়ের সদরপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা অগ্নিদুর্ঘটনায় সর্বস্ব হারানো পরিবারের পাশে শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ দামপাড়ায় মহাশক্তির মহাআহ্বান, মা বুড়াকালীর প্রাণ প্রতিষ্ঠা উৎসবে ভক্তদের আমন্ত্রণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন হরিজন সম্প্রদায়ের নন্দিনী বাঁসফোর গুঞ্জন ‘হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সদরপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : অংক দে || ফরিদপুর প্রতিনিধি

 

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার আওতাধীন সদরপুর উপজেলা শাখার উদ্যোগে ফরিদপুরের সদরপুর উপজেলার দাসপাড়া কালী মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে।

 

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে ভক্তবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

শাস্ত্র পাঠ শেষে উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করা হয়।

 

এ সময় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখা এবং ফরিদপুর মহানগর শাখার সেবক গণ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews