বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন আদালতে হরিদাস চন্দ্রের প্রশ্ন “মন্দির করা কি আমার অপরাধ?”; ৪ দিনের রিমান্ড মঞ্জুর চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে কৃষিবিদ সৈকত পাল রিমুর মানবিক উদ্যোগ হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের

আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী পাচিরিয়া তপোবন আশ্রমে আগামী ২ জুন (মঙ্গলবার) পরমারাধ্য অধ্যক্ষ, চারণ সন্ন্যাসী ও পুরাণপূজ্যপাদাচার্য শ্রীশ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী গুরু মহারাজের ৭৮তম শুভ আবির্ভাব উৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

 

 

উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা, গীতাপাঠ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

সকাল ৫টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। পরে ধ্বজা উত্তোলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শ্রীশ্রী চণ্ডীপাঠ ও ভজন অনুষ্ঠিত হবে।

 

সকাল ১০টায় গুরুপূজা ও গুরুবন্দনার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় ৭৮টি প্রদীপ প্রজ্বলন এবং ৭৮ প্রকার প্রসাদ নিবেদনের মাধ্যমে গুরু মহারাজের ৭৮তম শুভ আবির্ভাব উৎসবের মূল পর্ব উদযাপন করা হবে। এরপর ভোগ নিবেদন ও ভোগরাগ সম্পন্ন হবে। দুপুর ১টা থেকে আনন্দ বাজারে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews