1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি

নয়ন সাধু হত্যা ও সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে (বিএসপি) মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

গত ২৪ এপ্রিল শুক্রবার কক্সবাজারের খুরুশকুলে পুরোহিত নয়ন সাধুকে গুম করে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। একই সঙ্গে দিপু চন্দ্র দাস হত্যার বিচার, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিও জানানো হয়। সত্য সনাতন টিভি

 

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দীর্ঘদিন ধরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর ও মিথ্যা মামলার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই সুষ্ঠু বিচার মিলছে না।

 

সমাবেশে সভাপতিত্ব করেন দলের নির্বাহী সভাপতি অনুপ কুমার দত্ত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

 

এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর, প্রণবানন্দ মহারাজ, সন্তোষ ‘চন্দ্র দাস, প্রাণতোষ তালুকদার, উত্তম কুমার দাস, টনি মল্লিক, সুবীর কান্তি ধর, ডা. রামপ্রসাদ দেবনাথ, রঞ্জন গোস্বামী,অ্যাড. লিটন বনিক, কল্পনা তালুকদার, উমা দাস, বিভিন্ন সংগঠন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব সরকার,সাধারন সম্পাদক দীপংকর শীল,বিশ্ব হিন্দু ফেডারশনের মানস ঘোষ,হিন্দু কল্যান ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মন,বিপ্লব হালদার,অভিরাম সূত্রধর,,বরুন রায়,বিশিষ্ট সংগঠক টিম্পল পাল নিশান সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। সত্য সনাতন টিভি

 

বক্তারা বলেন, নয়ন সাধু হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে। পাশাপাশি, সনাতনী সম্প্রদায়ের ‘৮ দফা’ দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানান তারা। সত্য সনাতন টিভি

 

সমাবেশে আরও বলা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আলাদা আইন প্রণয়ন জরুরি। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সত্য সনাতন টিভি

 

শেষে বক্তারা সরকারের সাম্প্রতিক কিছু উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেও, সংখ্যালঘুদের জানমাল রক্ষায় কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট