1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি

নয়ন সাধু হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারে নয়ন সাধুকে পুড়িয়ে হত্যার অভিযোগসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘুদের জমি দখল ও হামলার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 

শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহরের কালিবাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর এবং সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থ।

 

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, জেলা বিএনপির সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রা সরকারসহ স্থানীয় নেতারা। এ সময় হিন্দু ছাত্র মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, কক্সবাজারে নয়ন সাধুকে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সত্য সনাতন টিভি

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আখড়া বাজার পরম চত্বরে গিয়ে শেষ হয়।

 

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার নাগ পঞ্চমী মন্দিরের সেবায়েত নয়ন দাস নিখোঁজ হন। পরদিন তাঁর পরিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ২২ এপ্রিল বিকেলে মন্দিরসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট