বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন আদালতে হরিদাস চন্দ্রের প্রশ্ন “মন্দির করা কি আমার অপরাধ?”; ৪ দিনের রিমান্ড মঞ্জুর চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে কৃষিবিদ সৈকত পাল রিমুর মানবিক উদ্যোগ হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের

চট্টগ্রাম আকবরশাহে উৎসবমুখর পরিবেশে হনুমান জয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো হনুমান জয়ন্তী। শুক্রবার দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

আকবরশাহ এলাকার কৈবল্যধাম মালিপাড়া সর্বজনীন দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত এই আয়োজনে ভোর থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূজা, আরতি, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শুরু হয়। পুরোহিত প্রিয়তোষ চক্রবর্তীর পরিচালনায় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়, যা ভক্তদের মধ্যে আধ্যাত্মিক আবহ তৈরি করে।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ এর আকবরশাহ থানা কমিটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে বিশেষ আলোকসজ্জা, নান্দনিক মণ্ডপসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা রাখা হয়।

সন্ধ্যার পর সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন করে Nirvana Band ও প্রনাম ব্যান্ড । তাদের পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সত্য সনাতন টিভি

আয়োজনে নান্দনিক রূপায়নের দায়িত্বে ছিলেন পরেশ পাল। সৃজন ও পরিকল্পনায় কাজ করে চিত্রকল্প ইভেন্টস্, যার নেতৃত্বে ছিলেন তন্ময় দাস ও জুয়েল দত্ত পিয়াশ। মণ্ডপজুড়ে আলোকসজ্জার দায়িত্ব পালন করে Apex Electric Service এবং সাউন্ড ব্যবস্থাপনায় ছিল Sound City।

আয়োজক কমিটির সদস্যরা জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

শেষে আয়োজকেরা সহযোগী, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews