মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

 

শুভ রাম নবমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন আরনী বন্ধু ব্রহ্মচারী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হৃদয় শীল, সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা, সিনিয়র সহ-সভাপতি উদয় সরকার, সহ-সভাপতি প্রতাপ কুমার মালো, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক প্রত্যয় দাস ও সৌরভ সাহা, সদস্য আকাশ রায়সহ জেলা শাখার সাবেক সভাপতি অমিত বিশ্বাস, সাবেক সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শৌভিক সাহা এবং সাবেক দপ্তর সম্পাদক বাধন বিশ্বাস। সত্য সনাতন টিভি

 

এছাড়াও উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি শুভ দাস, প্রচার সম্পাদক প্রলয় রায়, সদস্য জগৎ দাস উৎসব, সৌরভ মালো, অর্ঘ্য মালো, সীমান্ত মালো, সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক জয় হরি সরকার ও দপ্তর সম্পাদক হৃদয় শিকদার প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী নিশাত ঘোষ। সত্য সনাতন টিভি

 

বাংলাদেশ হিন্দু ছাএ পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক সুদীপ্ত সাহা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন “প্রদীপের আলোয় আলোকিত হলো রাম নবমী” আপনাদের ভালোবাসা ও উপস্থিতিতে অনুষ্ঠান সফল হয়েছে,সবার প্রতি আন্তরিক ধন্যবাদ।

 

বক্তারা বলেন, রাম নবমী হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews