মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

বান্দরবানে সাংঙ্গু তীরে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল।

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

বান্দরবান পৌর শহরের চৌধুরী মার্কেট সংলগ্ন সাংঙ্গু নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী শ্রী শ্রী গঙ্গাপূজা ও বারুণী স্নান উৎসব। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে সোমবার (১৬ মার্চ) থেকে শুরু হওয়া এই আয়োজন ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে।

 

আশীর্বাদ সংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৮ মার্চ পর্যন্ত। তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, গঙ্গা মায়ের বোধন, মহানামযজ্ঞ, বারুণীপূজা ও বারুণী স্নান, গঙ্গাপূজা, ভোগারতি, সন্ধ্যারতি, গঙ্গা আরতি, হাজার প্রদীপ নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ। সত্য সনাতন টিভি

 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে শুরু হয় বারুণী স্নান। নির্ধারিত সময় সকাল ৮টা ৩৭ মিনিট পর্যন্ত চলে এই পবিত্র স্নান। একই দিন সকাল সাড়ে সাতটায় গঙ্গা মায়ের পূজারম্ভ, দুপুরে ভোগারতি ও মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আরতি ও হাজার প্রদীপ নিবেদন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সত্য সনাতন টিভি

 

আয়োজকরা জানান, মধুকৃষ্ণা ত্রয়োদশীর এই পুণ্য তিথিতে গঙ্গাস্নানকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হয়। বিশ্বাস করা হয়, এ দিনে স্নান করলে পাপমোচন হয় এবং জীবনের মঙ্গল সাধিত হয়। এ কারণে প্রতিবছরই দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হন। সত্য সনাতন টিভি

 

উৎসবে অংশ নিতে আসা পুণ্যার্থীরা সত্য সনাতন টিভিকে জানান, ধর্মীয় অনুভূতি ও আধ্যাত্মিক শান্তির খোঁজেই তারা এই আয়োজনে অংশ নেন। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই উৎসবে যোগ দিয়ে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।

 

উৎসবের শেষ দিন বুধবার (১৮ মার্চ) সকালে পুষ্পাঞ্জলি শেষে সাংঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews