মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

কক্সবাজারে বারুণী স্নান ও গঙ্গাপূজায় ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

কক্সবাজার সমুদ্রসৈকতে ঐতিহ্যবাহী বারুণী স্নান ও গঙ্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।

 

আজ ১৭ মার্চ মঙ্গলবার সকাল থেকেই কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বরে পুণ্যার্থীদের সমাগম শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশের পুরো সৈকতজুড়ে বাড়তে থাকে ভিড়। নারী-পুরুষ, শিশু থেকে প্রবীণ সব বয়সী ভক্তদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।

 

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বারুণী স্নান পাপমোচন ও পুণ্যলাভের পথ হিসেবে বিবেচিত। এই বিশ্বাস থেকেই ভক্তরা সমুদ্রের জলে স্নান করে গঙ্গাপূজা ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। অনেকেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।

 

অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা ও সমবেত প্রার্থনা। সত্য সনাতন টিভি

 

অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান কাজল। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মেই মানবতা ও শান্তির শিক্ষা দেওয়া হয়। তিনি সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও জোরদার করা প্রয়োজন।

 

উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews