1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু নামে এক যুবকের মৃত্যু। বাংলাদেশে হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়াবে বিশ্ব হিন্দু সমাজ: আরএসএস এর প্রধান মোহন ভাগবত জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে সংখ্যালঘুদের আতঙ্ক বাড়ছে তালায় ওয়ার্কার্স পার্টি নেতাকে মেয়েসহ পিটিয়ে জখম, চাঁদাবাজি অভিযোগে যুবক আটক পঞ্চগড়ের বোদা থানার পাঁচপীর ইউপির চেয়ারম্যান অজয় রায়ের ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির নির্মাণে এসভিএস বাংলাদেশের অনুদান। কক্সবাজার শিক্ষা সফর থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। রামুর চৌমুহনীতে অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দিরে গীতা পাঠ ও মাতৃ সম্মেলন বোয়ালখালীতে মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে টাকা ও অলংকার লুট মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ২০২৬-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ২০২৬-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : শুভ কুমার দে (সূর্য) | মহেশখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার পাহাড়দ্বীপ মহেশখালীর মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ২০২৬। এ উপলক্ষে মেলার সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।

গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ রোববার বিকেল ৪ ঘটিকার দিকে আদিনাথ মন্দির প্রাঙ্গণে আদিনাথ মেলা কমিটি ২০২৬-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেলার আগাম প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সেবাদান ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সত্য সনাতন টিভি

সভায় উপস্থিত সদস্যরা বলেন, প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ও পূণ্যার্থী এ মেলায় অংশ নেন। তাই এবারের মেলাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সভায় দর্শনার্থীদের যাতায়াত সুবিধা, পাহাড়ি পথের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাসেবক টিম গঠনসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য একাধিক উপকমিটি গঠন করা হয়। সত্য সনাতন টিভি

সভা সঞ্চালনা করেন শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটি ২০২৬-এর সাধারণ সম্পাদক রতন কান্তি দে (সাবেক কাউন্সিলর)। সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা ব্রজ গোপাল ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সাইন কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি পথিক চন্দ্র দে (অবসরপ্রাপ্ত শিক্ষক)। সত্য সনাতন টিভি

সভায় আরও উপস্থিত ছিলেন পূর্ণ চন্দ্র দে (সাবেক মেয়র), দিলীপ কুমার দাশ (অবসরপ্রাপ্ত শিক্ষক), কমল কৃষ্ণ ঘোষ, সুজন কান্তি দে (ইউপি সদস্য), পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক চিত্র দে, ডা. পরিমল দে, প্রিয়তোষ দে, রুপন দে (শিক্ষক)সহ মন্দিরের অন্যান্য কর্মচারী ও কমিটির সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত সবাই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান। একই সঙ্গে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা ২০২৬ সফলভাবে বাস্তবায়নে সময়মতো প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট