শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

লালমনিরহাটে সরস্বতী পূজায় দিন অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও লীলাকীর্তন এর আয়োজন।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতীর আরাধনায় লালমনিরহাট জেলার কালমাটি এলাকায় আগামী ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ তম শ্রী শ্রী সরস্বতী পূজা। এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করেছে কালমাটি যুবসমাজ সনাতন ঐক্য সংঘ।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে কালমাটি দীঘলটারি সংলগ্ন খুনিয়াগাছ এলাকায় অবস্থিত পূজা মণ্ডপে শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। অনুষ্ঠানসূচি অনুযায়ী প্রথমে মায়ের পূজাঅর্চনা, পুষ্পাঞ্জলি ও অর্পণ সম্পন্ন করা হবে। এরপর ভজন ও ভক্তিমূলক সংগীত পরিবেশনার মাধ্যমে ভক্তদের মাঝে আধ্যাত্মিক আবহ সৃষ্টি করা হবে।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে অর্ধশত কণ্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হবে, যা ভক্ত ও দর্শনার্থীদের মাঝে বিশেষ ধর্মীয় অনুভূতির সঞ্চার করবে। সন্ধ্যা পর্বে অনুষ্ঠিত হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকীর্তন। এ লীলাকীর্তনে পরিবেশনা করবেন খ্যাতনামা কীর্তন শিল্পী শ্রী বিপ্লব চন্দ্র বর্মন (বিলাশ), দুরাকুটি, লালমনিরহাট। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, সরস্বতী পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বিদ্যা, শুদ্ধতা ও নৈতিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। শঙ্খধ্বনি, প্রদীপের আলো, সুর তন্ত্রী ও ভক্তির আবেশে পূজা মণ্ডপজুড়ে এক স্নিগ্ধ ও পবিত্র পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তারা।

কালমাটি যুবসমাজ সনাতন ঐক্য সংঘের নেতৃবৃন্দ বলেন, সনাতনী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ উপলক্ষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে কালমাটিসহ আশপাশের এলাকার সকল ভক্ত, বিদ্যার্থী ও ধর্মপ্রাণ মানুষকে এই পবিত্র আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

পূজা মণ্ডপ: কালমাটি দীঘলটারি সংলগ্ন, খুনিয়াগাছ, সদর, লালমনিরহাট
আয়োজনে: কালমাটি যুবসমাজ সনাতন ঐক্য সংঘ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews