1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরস্বতী পূজাকে সামনে রেখে বরিশালে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নিজস্ব প্রতিবেদক : সুমন দেবনাথ | বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন :

আসন্ন সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের মৃৎশিল্পীরা। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে মৃৎশিল্পীরা তৈরি করছেন ছোট-বড় বিভিন্ন আকৃতির প্রতিমা। মৃৎশিল্পীরা তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন সরস্বতী প্রতিমার মুখ।

 

বরিশাল সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শংকর মঠ মন্দিরে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় চলছে প্রতিমা তৈরির কাজ। রাতদিন পরিশ্রম করে মাটি দিয়ে দেবীর অবয়ব নির্মাণ করছেন কারিগররা। পূজার সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এবারে দুই থেকে তিনশত প্রতিমা তৈরি করেছেন। সবকয়টি প্রতিমার কাজ প্রায় শেষের পথে। এখন চলছে রং তুলির কাজ। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরির জিনিসপত্রের মূল্য বেশী। কিন্তু সে তুলনায় প্রতিমার দাম পাচ্ছেন তুলনামূলক কম। সত্য সনাতন টিভি

 

ভক্তরা বলছেন, মূর্তি গড়ার শেষ মূহুর্তে বিদ্যা দেবী সরস্বতীকে বরণ করতে এখন দিন রাত নতুন নতুন সপ্ন বুনে চলেছেন এলাকার সনাতন ধর্মালম্বীরা। দেবীকে মহা আনন্দে বরণ করে নিতে সর্বত্র জেনো আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের শিশু, নারী-পুরুষসহ সব বয়সী মানুষ, বিদ্যা, জ্ঞান অর্জনের লক্ষ্যে উৎসবকে স্বার্থক করতে প্রহর গুনছে প্রতি মূহুর্তে। সব মিলিয়ে সুষ্ঠু এবং সুন্দর ভাবে সম্পন্ন হবে পূজার সকল প্রস্তুতি এমনটাই প্রত্যাশা সকল ভক্তদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট