1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তিপুরে লোকনাথ মন্দিরের সামনে প্রতিমা ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

ভারতের কলকাতায় শান্তিপুর মাতাল গড় সংলগ্ন লোকনাথ মন্দিরের সামনে মৃৎশিল্পী জয়ন্ত দাসের কারখানা ঘরে রাখা কালি ও সরস্বতী দেবীর আনুমানিক ৫০ থেকে ৬০টি প্রতিমা ভেঙে তছনছ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালবেলা এ ঘটনার পর পুরো এলাকায় চরম ক্ষোভ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।

 

ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, কারখানার বাইরে সাজিয়ে রাখা প্রতিমাগুলো পরিকল্পিতভাবে ভাঙচুর করা হয়েছে। ভাঙা প্রতিমার অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়, যা একজন শিল্পীর পরিশ্রম ও বিশ্বাসের ওপর নির্মম আঘাত বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী জয়ন্ত দাসের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানার আশপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।

 

এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, প্রতিমার ওপর এই হামলা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটি সামাজিক অবক্ষয়ের চরম ও ঘৃণ্য দৃষ্টান্ত।

 

স্থানীয়রা আরও বলেন, একজন শিল্পীর নিপুণ হাতে তৈরি দেব-দেবীর প্রতিমা ভেঙে ফেলা মানে শুধু আর্থিক ক্ষতি নয়, তার মানসিক আঘাতও ভাষায় প্রকাশ করা যায় না। ভাঙচুর হওয়া প্রতিমাগুলো নতুন করে তৈরি করা সম্ভব হলেও সময় ও শ্রমের যে ক্ষতি হয়েছে, তা আর ফেরানো যাবে না।

 

এ কঠিন সময়ে মৃৎশিল্পী জয়ন্ত দাসের পাশে থাকার অঙ্গীকার করেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট