রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

চট্টগ্রামের রাউজানে গভীর রাতেতালা বন্ধ করে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম বণিক পাড়া সুলতানপুর এলাকায় গভীর রাতে একটি হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পোষা প্রাণিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। “সত্য সনাতন টিভি”

 

ক্ষতিগ্রস্ত পরিবারটি রাউজান জয়ন্তী সংঘ পূজা উদযাপন পরিষদের প্রবাসী সদস্য বাবু শুকুশীলের। স্থানীয় সূত্র জানায়, গতকাল গভীর রাতে পরিকল্পিতভাবে তার বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঘরে অবস্থানরত পরিবারের সদস্যরা কোনোভাবে প্রাণে রক্ষা পান।

 

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ক্ষতিগ্রস্ত বাড়ির পাশ্ববর্তী একটি গাছে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হুমকিমূলক ব্যানার টাঙানো হয়, যা ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি পরিকল্পিত হামলা বলে তারা ধারণা করছেন। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। “সত্য সনাতন টিভি”

 

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews