1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

আমেরিকায় ঋষিধামের কুম্ভমেলার প্রচার অভিযাত্রা,বিশ্বভ্রাতৃত্বের আহ্বানে ঋষিকুম্ভের বার্তা পৌঁছে দিচ্ছেন স্বামী শুভানন্দ পুরী মহারাজ

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | আন্তর্জাতিক 
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা–২০২৬ উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার অভিযাত্রা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমেরিকায় অনুষ্ঠিত হলো ঋষিধামের কুম্ভমেলার প্রচার অভিযাত্রা। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র ও আধ্যাত্মিক জগতের শিরোমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের স্বপ্ন বাস্তবায়নে এই প্রচার অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিশ্বপরিব্রাজক শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ।

 

আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালীস্থ ঋষিধামে শ্রীগুরু সংঘের তত্ত্বাবধানে এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ–বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। এই মহাযজ্ঞ ও মহামেলার বার্তা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে গৃহীত হয়েছে ধারাবাহিক প্রচার কর্মসূচি। “সত্য সনাতন টিভি”

 

এর অংশ হিসেবে ঋষি অদ্বৈতানন্দ মিশন, আমেরিকা শাখার সার্বিক সহযোগিতায় স্বামী শুভানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে “বিশ্ব ভাতৃত্বে ঋষিধামের ঋষিকুম্ভ” শীর্ষক প্রচার অভিযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী শুভানন্দ পুরী মহারাজ বলেন,“ঋষিধাম থেকে পরম আরাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের কাছ থেকে সন্ন্যাস গ্রহণের মাধ্যমে আমার আধ্যাত্মিক যাত্রা শুরু। শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ভাবাদর্শ, ঋষিধাম ও কুম্ভমেলার বিশ্বজনীন প্রচারে গুরুদেবের প্রদর্শিত পথ অনুসরণ করেই আমরা নিরলসভাবে এগিয়ে চলেছি। এই প্রচারযাত্রা বিশ্বব্যাপী অব্যাহত থাকবে।” “সত্য সনাতন টিভি”

 

উল্লেখ্য, আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মানবতা, শান্তি, সাম্য ও বিশ্বভ্রাতৃত্বের এক মহামিলন ক্ষেত্র। আমেরিকায় অনুষ্ঠিত এই প্রচার অভিযাত্রা বিশ্বব্যাপী কুম্ভমেলা–২০২৬ কে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট