মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

কুমিল্লায় রাখের ব্রত পালিত

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পরম পুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অনুসারীদের রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব পালিত হয়েছে।

জানা যায়- আপনজনের মঙ্গলার্থে এবং বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে লোকনাথের অনুসারী ও ভক্তরা ‘রাখের উপবাস’ পালন করছেন। ১৫ কার্তিকের পর মাসের বাকি সময়ের প্রতি শনি ও মঙ্গলবার তারা এ ব্রত পালন করেন।

 

 

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মহেশাঙ্গণে গিয়ে দেখা যায়, কয়েকশ নারী-পুরুষ প্রদীপ, ধুপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে লোকনাথের আরাধনায় নিমগ্ন। ব্রতের দ্বিতীয়দিনে মহেশাঙ্গণে প্রায় দেড় সহস্রাধিক ব্রতী অংশ নেন। এ উপলক্ষে মন্দর

প্রাঙ্গণে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এ বিষয়ে লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল বলেন, এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে সন্ধ্যায় আগে ধুপ, প্রদীপ ইত্যাদি নিয়ে বসতে হবে। আরাধনায় বসে প্রদীপ জ্বলানোর সাথে সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়। সংযম, মনোব্রত ও মনটাকে একাত্মচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ যখন জ্বলা শেষ হবে, মন্দির থেকে চালকলা দিয়ে দেয়। সেই চালকলা পুণ্যার্থীরা খায়। অনেকে এই চাল রেখে দেয়, যখন বিপদ-আপদ আসে তখন খায়।

 

 

লোকজন স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক বলেন-

এই ব্রত আগে বারদীতে হতো। এই মন্দিরে এ ব্রত হতো না। বারদী থেকে এটা প্রচার হয়েছে। আজ থেকে ৩৩ বছর আগে মহেশাঙ্গণে এই আরাধনা শুরু করেছে। এখন সারাদেশেই লোকনাথের মন্দিরে এই ব্রত হচ্ছে। অনেকে বাসাতে বসেই এই ব্রত করছে বলেও জানান তিনি। “সত্য সনাতন টিভি”

 

ব্রত করতে আসা লোকনাথ অনুসারী অর্পিতা সরকার বলেন- আপনজনের মঙ্গল কামণার্থে এবং রোগবালাই থেকে মুক্তি পেতে এ ব্রত করা হয়ে থাকে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews